PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গোকুলে চাঁদমুহা সরলপুর যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
| 124
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদমুহা মহাবিদ্যালয়ের উন্নয়নকল্পে শুক্রবার (০৮ মে ২০২৬) বিকেলে ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র যুবসংঘের সভাপতি আব্দুল হামিদ ঝন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকুল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য শাহানারা বেগম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য বজলুর রহমান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শাফি আলম শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান হবিবর রহমান, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, যুবসংঘের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক সভাপতি হাফিজার রহমান, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, হাফিজুল ইসলাম, জাহিদ হাসান আকরামিন, মাস্টার মিল্লাত হোসেন, আব্দুর রহমান রিপন, ইমরান নাজির, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সম্পাদক বাবু মিয়াসহ অত্র যুবসংঘের সদস্যবৃন্দ।

খেলায় প্লাস্টিক শিল্প মালিক সমিতি, বগুড়া ২-০ গোলে শেরপুর ফুটবল একাডেমি, বগুড়াকে পরাজিত করে জয়লাভ করে।

খেলা পরিচালনা করেন রাকিবুল ইসলাম রাকিব। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া ভাষ্যকার শ্রাবণ আহম্মেদ মজনু এবং টুর্নামেন্ট সঞ্চালনা করেন যুবসংঘের সদস্য সেলিম হোসেন।

আরও পড়ুনঃ  সরাসরি চুক্তিতে এলপিএলে খেলবেন সাকিব!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST