PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার গোকুলে আল হারামাইন হাজ্বী ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

দৈনিক গণআওয়াজ
জুন ৬, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ
| 71
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে আল হারামাইন হাজ্বী ফাউন্ডেশন।

শনিবার (৬ জুন ২০২৬) দুপুরে গোকুল ইউনিয়নের বেহুলা বাসর ত্রিমোহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোকুল ইউনিয়ন হাজ্বী ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব খায়রুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন সদর উপজেলা হাজ্বী ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট খায়রুজ্জামান। এ সময় তিনি বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার মাধ্যমে অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব। নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিল, বজলুর রহমান মীর, আমিনুল ইসলাম, আবু তাহের, তাজুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহজাহান আলী, সাজ্জাদুল বারী রতন ও আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে নির্বাচিত সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে ভোলায় সচেতনতামূলক আলোচনা সভা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST