PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Link Copied!

বোয়ালমারীতে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের এক সফল অভিযানে ২১ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দ্বীন ইসলাম (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫২,৯৭০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

​গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে থানায় আগেরও একাধিক মাদক মামলা রয়েছে।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার একটি চৌকস দল গুনবহা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উল্লিখিত পরিমাণ ইয়াবা, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ এবং মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

​এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম এলাকার একজন পেশাদার মাদক কারবারি। তার নামে এর আগেও বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​পুলিশ জানায়, এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান শামীম হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  পুলিশের অভিযানে জুয়া ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST