PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পুলিশের অভিযানে জুয়া ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:
এপ্রিল ১৬, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
| 1
Link Copied!

বগুড়ার গাবতলীতে  পুলিশের অভিযানে জুয়া ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলায় বিশেষ অভিযানে জুয়া খেলা ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্তসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ এপ্রিল) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট তামিল ও জুয়া বিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার করা হয়—মোঃ আবু তাহের (পিতা: লিটন মিয়া, গ্রাম: কামারচট্র), মোঃ আঃ সামাদ (পিতা: আবেদ আলী, গ্রাম: খলিশাকুড়া), মোঃ গাজীউল মোল্লা (পিতা: মোবারক, গ্রাম: বামুনিয়া), মোঃ জাকিরুল ইসলাম (পিতা: মৃত কবো কসাই, গ্রাম: দুর্গাহাটা) এবং মোছাঃ রেহেনা বেগম (স্বামী: আবুল কাছেম, গ্রাম: সাতচুয়া মধ্যপাড়া)।

এছাড়াও একই উপজেলার নারুয়ামালা মেলায় জুয়া খেলার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন – মোঃ বেলাল হোসেন (পিতা: মৃত দেলোয়ার, গ্রাম: চামুরপাড়া), মোঃ জহুরুল ইসলাম (পিতা: ইয়াছিন, গ্রাম: প্রথমার ছেও), মোঃ জাহাঙ্গীর আলম (পিতা: মৃত আঃ ছাত্তার, গ্রাম: প্রথমার ছেও), মোঃ রাসেল (পিতা: আমজাদ, গ্রাম: সানাইপুকুর) এবং মোঃ জাহিদুল ইসলাম (পিতা: মৃত মম খান, গ্রাম: প্রথমার ছেও)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের অভিযানে জুয়া ও ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেপ্তার

আরও পড়ুনঃ  বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST