PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মজুরি নিয়ে উত্তাপ, আশুলিয়ায় শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ১৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
| 17
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার অরনিমা নামের একটি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে তিন দফা দাবিতে তারা কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে পরিস্থিতির অবনতি ঘটে।

এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ার অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৯টি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদন কার্যক্রমে অংশ নেননি

আরও পড়ুনঃ  নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST