PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সোনাতলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
মে ১৭, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ণ
| 74
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

‎রবিবার (১৭ মে ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার দক্ষিণ বয়রা ও দক্ষিণ চরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

‎অভিযান চলাকালে টাপেন্টাডল ট্যাবলেট ২৬ পিসসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দক্ষিণ বয়রা এলাকার হবিবর রহমানের ছেলে শাহ আলম (৩০) এবং দক্ষিণ চরপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে আমিনুর রহমান গোলাপ (৩২)।

‎ভ্রাম্যমাণ আদালত শেষে শাহ আলমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপরদিকে আমিনুর রহমান গোলাপকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থান তরুণ সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা  
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST