
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— কোটচাঁদপুর থানার তালসার কবরস্থান পাড়া এলাকার মোঃ শাহাজাহানের ছেলে মোঃ ইউসুফ হোসেন (৩৭) এবং কুশনা ইউপি পাড়া এলাকার এবাদত হোসেনের ছেলে সবুজ (৩৫)।পুলিশ সূত্রে জানা যায়, সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইউসুফ হোসেনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সি আর মামলা নং- ২১৭/২২ এর আসামী সবুজকে (৩৫) গ্রেফতার করা হয়, যিনি ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৭৬,৯৭০ টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

তালসার ক্যাম্পের এসআই মোঃ তবিবুর রহমান এবং এএসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


