কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নরসিংদীর বেলাবোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী অপশাসন, দেশবিরোধী ষড়যন্ত্র ও জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লবের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ এম কাদের জলিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, আতাউর রহমান বাচ্চু, মোঃ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোঃ আক্তারুজ্জান আক্তার, যুগ্ম আহ্বায়ক সুমন ফকির রাজ, ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন, সাধারণ সম্পাদক মোফাজ্জল, আমলাব ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন, নারানপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি লাল মিয়া, বাজনা বই ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ছাত্র-জনতার রক্তের অভ্যুত্থানের মুখে বিতাড়িত ও নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ এখনো দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য নানা ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ভূঁইয়াড়ি দিয়ে বলেন, বেলাবোর মাটিতে নিষিদ্ধ কোনো সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। যেকোনো মূল্যে সাধারণ মানুষকে সাথে নিয়ে এই স্বৈরাচারী শক্তির অপতৎপরতা রুখে দেওয়া হবে।”উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বেলাবো উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।