PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
| 11
Link Copied!
মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী জেলা প্রতিনিধি:
আপনার সন্তান কোথায় যায় খোঁজ রাখুন । আপনার সন্তান কাদের সাথে মিশছে ?? বর্তমান এ পত্রিকার পাতা খুলতেই দেখা যাচ্ছে কিছু দু:খজনক ঘটনা । যে ঘটনার জন্য কোন বাবা , মা কখনোই প্রস্তুত থাকে না । বাবা, মা কখনোই ধারনাই করেন নি , এমন একটা দু:সংবাদ এ পুরো পরিবারে নেমে আসবে , অমানিসার অন্ধকার। প্রতিটি বাবা, মা সন্তান কে নিয়ে অনেক আশা করেন । স্বপ্ন দেখেন। এটাই স্বাভাবিক বিষয় । কিন্ত সেই স্বপ্ন, সামান্য একটু ভুলের কারণে সব কিছুই ধুলোর সাথে মিশে যেতে পারে । সমাজের কিছু হিংস্র হায়না, আপনার সন্তান কে বিপথে নিতে পারে । অন্ধকার গলিতে একবার চলে গেলে । তাকে কোনদিন আলোর পথে ফিরিয়ে আনা সম্ভব না ।আপনার সন্তানকে সময় দিন । আপনি অনেক ব্যস্ত থাকেন। তারপরেও আপনার সন্তানের , প্রতিটি মুহূর্তের খোঁজ নিন । লেখাপড়া ঠিক মত করছে তো? নিয়মিত স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যায় তো ??আপনার সন্তান কে , কখনোই দামী মোবাইল ফোন কিনে দিবেন না । এই দামী মোবাইল ফোন টা হতে পারে , ওর জীবনের জন্য কাল । একটা ফুলের মতো ছোট শিশুকে , সামান্য একটা মোবাইলের জন্য, জীবন দিতে দিতে হতে পারে । আপনার তিল, তিল করে গড়ে তোলা সন্তানদের ভবিষ্যত টা , টুকরো , টুকরো কাচের মতো করে ভেঙ্গে দিবে ঐ সব হিংস্র হায়না ।
আপনার সন্তান বা আপনি যাদের কে বিশ্বাস করেন, তাদের দ্বারা ও প্রতারিত হতে পারেন । তাই আপনি সন্তানদের অভিভাবক। আপনার সর্বোচ্চ সতর্কতাই , পারে , ঐ সব হিংস্র হায়নাদের থাবা থেকে দুরে রাখতে । আর একটি ফুটফুটে , ফুলের মতো ছোট্ট শিশু যেন আমরা হারিয়ে যেতে দেব না ।
আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগির সিদ্ধান্ত

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST