PriyoKhobor-PNG
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগরে ২২ মামলার মাদক সম্রাজ্যের ব্যবসায়ীক আসামি ইকবাল খাঁ গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
| 8
Link Copied!
মস্ত মিয়া,বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২২টি মামলার আসামি ও ছয়টি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল খাঁ (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মেরাশানী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মো. মাহবুবুল আলম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান, এএসআই আমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।গ্রেফতারকৃত ইকবাল খাঁ বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামের ময়াল খাঁ প্রকাশ মাওয়াল খাঁ প্রকাশ মালু খাঁর ছেলে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইকবাল খাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ১৯টি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং তিনটি মামলা মারামারির ঘটনায় দায়ের করা হয়েছে। এসব মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া বিজয়নগর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, একাধিক মামলার আসামি ইকবাল খাঁ দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হলে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে মাদকসহ দুইজন আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST