PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা 

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
| 72
Link Copied!

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি

ফুলতলা খুলনায় নতুনতারা পরিবারের সাহিত্য আড্ডা

 

” মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ,

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই ।

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় –

মাঝে যদি স্থান পাই ”

 

রবিঠাকুরের জনপ্রিয় শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এবং নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর যৌথ আয়োজনে ২৫ বৈশাখ বাংলা ভাষা ও সাহিত্যের বহুমাত্রিক উৎকর্ষের মহানায়ক, নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ১০ মে ২০২৬ রবিবার বিকাল ৫ টা দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ফুলতলা খুলনায় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সরদার আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নতুনতারা মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ সংসদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল। প্রধান আলোচক ছিলেন নতুনতারা মহিলা পরিষদ এর কেন্দ্রীয় চেয়ারম্যান স্মৃতি রেখা বিশ্বাস। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা আররাফী নাজু, কেন্দ্রীয় অর্থ সচিব দেশ আহমেদ রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব শেখ এম জাহের ডাবলু, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব সেলিনা আক্তার ইরানি, প্রীতি লতা বিশ্বাস, শেখ এম হাসান প্রমূখ।

সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসক আয়োজিত অনুষ্ঠানের মূল মঞ্চে নতুনতারা পরিবারের আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পোরশায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST