PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের জেল

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ
| 238
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত । রবিবার (১০ মে ২০২৬) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর ঈশ্বর গ্রামের মাহফুজের ছেলে রোমান বাবু (২০) এবং এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের জয়েন আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে আদালত এ রায় প্রদান করেন।

‎এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম বলেন, “মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন কিংবা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

‎তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ  আখাউড়ায় হরযত মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট ঘিরে এলাকায় উত্তেজনা,যুবক গ্রেফতার।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST