PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদী থেকে বিদেশি পিস্তল-গুলি ম্যাগাজিন উদ্ধার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
| 11
Link Copied!

মস্তু মিয়া ,বিশেষ প্রতিনিধ ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীর কচুরি পানার নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে জেলা সহরের শিমরাইল কান্দি তিতাস নদীর প্রথম সেতুর নিচ থেকে এইসব অস্ত্র ও গুলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।ব্রাহ্মণবাড়িয়া এসআরবি ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান,গোপন সংবাদের ভিত্তিতে এস আরবির একটি চৌকস দল শহরের শিমরাইল কান্দি তিতাস নদীর পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান কালে সন্দেহ ভাজন স্থানে তল্লাশি চালিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা অস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ গুলো উদ্ধার করা হয়েছে।

ক্যাম্প কমান্ডার আরও বলেন, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র গুলো উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই অনুসন্ধান শুরু হয়েছে। অবৈধ অস্ত্র কেন এবং কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বগুড়া দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST