PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ঝিকরগাছার বাঁকড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
| 3
Link Copied!

বিল্লাল হুসাইন:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের বাকড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।নিহতের নাম কুলছুম বেগম (১৯) তিনি বাঁকড়া এলাকার ফারুক হোসেনের পুত্র সাব্বির হোসেনের স্ত্রী এবং পাচপোতা গ্রামের প্রবাসী রুস্তম আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে নিজ বসতঘরে আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে।

খবর পেয়ে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এ বিষয়ে ছেলের পরিবারের দাবি, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব-ফ্যাসাদ ছিল না। কি কারণে এমন ঘটনা ঘটেছে তারা বলতে পারছেন না।অপরদিকে মেয়ের পরিবারের দাবি, কুলছুমকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।ঘটনার পর থেকে নিহতের স্বামী সাব্বির হোসেন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ বলেন, আমরা রাতে মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ পায় ও সরেজমিনে যায়, লাশের প্রাথমিক ভাবে সুরোতহাল রিপোর্ট করি, তবে সঠিক ভাবে কোন কিছু বুঝতে না পারায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি টিপু সুলতান আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST