ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ প্রতিষ্ঠানের অবদান গুরুত্বপূর্ণ।শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অসংখ্য দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করেছে। নতুন শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।সরকারি সেবাছাত্রসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যেকোনো কর্মকাণ্ডের আগে শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়িত্ব ও পরিচয়কে গুরুত্ব দিতে হবে। সবাইকে মিলেমিশে ক্যাম্পাসে থাকতে হবে। কোনোভাবেই যেন ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।প্রতিষ্ঠানটির বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী নতুন বাস চালু, ছাত্রাবাস নির্মাণ ও অডিটোরিয়াম প্রতিষ্ঠার আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের দুশ্চিন্তা কমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।মানচিত্র দেখুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন