PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভোলায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সভা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৭, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
| 20
Link Copied!

মোঃ নুরুদ্দিন ভোলা প্রতিনিধি:
‎
‎‎ভোলায় জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া লিটারেসি ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভোলা কিচেন মার্কেটে তৃতীয় তলা দৈনিক ভোলার বাণী অফিস কক্ষে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা। প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে, যেখানে কিংডম অব দ্য নেদারল্যান্ডসের সহায়তা রয়েছে।
‎
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহম্মদ মনিরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন,আবদুল মতিন উপ সহকারী নিবন্ধন জেলা সমবায় কার্যালয়ে ভোলা,জেলার তথ্য অফিসের ঘোষক মো: বিল্লাল হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার তুষার কান্তি দে, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ফিল্ড আইটি টেকনিশিয়ান মোঃ রাসেল,ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোলেমান হোসেন, ওমর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বসার, ভোলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ পারভেজ, সোনালী তালুকদার টেকনিক্যাল অফিসার সাজেদা ফাউন্ডেশন,সিএইচসিপি এসোসিয়েশন বরিশাল বিভাগ ও ভোলা জেলা সভাপতি মোঃ মাকসুদুর রহমান জিলাদার,আরিফুল ইসলাম রিয়াজ প্রতিনিধি বাংলাদেশ বেতার ভোলা জেলা,মোঃ জাকির হোসেন মহাসচিব ভোলা ঐক্য ফোরাম, শাহনাজ বেগম উপদেষ্টা জাগরণী ফাউন্ডেশন, হারুনুর রশিদ শিমুল, নবাব মজুমদার দীপঅঞ্চল মানবসেবা ফাউন্ডেশন, হাবিব নবাব কনটেন্ট কেউটার এবং ইমাম, মোয়াজ্জেম ও পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফসহ সংগঠন অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‎আলোচনা সভায় জেন্ডারভিত্তিক সামাজিক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য, নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পরিবার ও সমাজে বিদ্যমান জেন্ডার স্টেরিওটাইপ দূর করা এবং নারী ও কিশোরীদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।
‎
‎আয়োজকরা জানান, ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, জেন্ডারসমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণ উৎসাহিত করা। এ ধরনের আলোচনা সভা স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
‎

আরও পড়ুনঃ  বগুড়ায় র‍্যাব-১২ এর পৃথক অভিযানে শাকিল হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST