
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আবু রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবু রায়হান শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
শনিবার (৯ মে ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আবু রায়হানকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


