
বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তর শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া জানান, নতুন তিন শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, উত্তরার প্রায় ১০০ পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সঙ্গে কাজ করবেন।


