PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৮, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
| 96
Link Copied!

নজরুল ইসলাম,গাজীপুর :
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পার্টি অফিসে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব ফজলুল হক মুসুল্লী।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর ছিদ্দিক।এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য হাজী ইসমাইল হোসেন, নাজীম বেপারী, হাবীবুর রহমান বেপারী, সাহাবউদ্দিন, জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: বগুড়ায় এনসিপি নেতা গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST