PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নগর যুবদলের কমিটি বহাল: ইপিজেড ও ৩৯ নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৭, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
| 23
Link Copied!

মোঃ শহীদুল ইসলাম:বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল রাখায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে নগরের কাজীর দেউড়ি থেকে মিছিলটি শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি জিইসি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।মিছিলে নেতৃত্ব দেন ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদ। তাঁর নেতৃত্বে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি পুনর্বহাল রাখায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তারা।এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, মহানগর যুবদলের কমিটি পুনর্বহালের ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার করে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।কর্মসূচিকে ঘিরে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে শান্তিপূর্ণভাবে মিছিল ও সমাবেশ শেষ হয়।

আরও পড়ুনঃ  সাখাওয়াতকে সরিয়ে জাহাঙ্গীর আলম
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST