PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিশ্বকাপের আগেই বড় ধাক্কা নেদারল্যান্ডস শিবিরে! 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
| 6
Link Copied!

আকাশ দাশ সৈকত

আসন্ন ফিফা বিশ্বকাপের আগে বড় এক দুঃসংবাদ পেল নেদারল্যান্ডস। চোটের মিছিলে এবার যোগ হলো টটেনহ্যাম হটস্পারের ডাচ তরুণ তুর্কি জাভি সিমন্সের নাম। গুরুতর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে রেলিগেশন এড়ানোর লড়াই চালাচ্ছে টটেনহ্যাম হটস্পার। দলের এমন কঠিন সময়ে সিমন্সের এই চোট ক্লাবটির জন্যও বড় এক আঘাত। গত শনিবার উলভসের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে হাঁটুতে চোট পান তিনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়েন এই মিডফিল্ডার। শুরুতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তীব্র ব্যথায় পুনরায় মাঠে বসে পড়েন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, এই চোটের কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর ফলে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বাকি অংশের পাশাপাশি আসন্ন জুনে ডাচদের হয়ে বিশ্বকাপ মঞ্চেও দেখা যাবে না এই উদীয়মান তারকাকে।

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে ছিটকে যাওয়ায় ভেঙে পড়েছেন সিমন্স নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেগঘন বার্তায় তিনি লিখেছেন, ‘অনেকে বলে জীবন কখনো কখনো নিষ্ঠুর, আর আজ সেটাই মনে হচ্ছে। আমার চলতি মৌসুম হুট করেই শেষ হয়ে গেল। সত্যি বলতে, আমার হৃদয় ভেঙে গেছে। তবে আমি দ্রুত সুস্থ হয়ে ফেরার চেষ্টা করছি।’

আরও পড়ুনঃ  লালমনিরহাটে রক্তদাতা সংস্থার নতুন কমিটি ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST