PriyoKhobor-PNG
শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় মিনি-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খেলে-দিলাম একাদশ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১০, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
| 24
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে মিনি-বার ফুটবল টুর্নামেন্ট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে সিস্টেম বয়েজ একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলে-দিলাম একাদশ।‎শনিবার (১০ অক্টোবর) বগুড়া শহরের ভাটকান্দি মদিনাপাড়া মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত ৫০ মিনিটের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়।‎টুর্নামেন্টে চ্যাম্পিয়ন খেলে-দিলাম একাদশকে পুরস্কার হিসেবে একটি ভেড়া এবং রানার্সআপ সিস্টেম বয়েজ একাদশকে একটি রাজহাঁস দেওয়া হয়। ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।‎পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জুয়েল, ১১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোফাজ্জল হোসেন এবং সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাফিউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সামগ্রিক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং তাদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে অনুপ্রাণিত করে।‎তাঁরা আরও বলেন, মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধপ্রবণতা, শিক্ষাজীবনে অবনতি ও নৈতিক অবক্ষয়ের মতো সমস্যা তৈরি হচ্ছে। এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শ্রমজীবী মানুষ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।‎‘খেলা হবে বন্ধুত্বের জন্য, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়ে’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাটকান্দি মদিনাপাড়া তরুণ সমাজ টুর্নামেন্টটির আয়োজন করে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST