PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে ৪ নম্বর ওয়ার্ডের অপরাজিত শিরোপা জয়

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
| 8
Link Copied!
‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয় পেয়েছে ৪ নম্বর ওয়ার্ড। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৮ নম্বর ওয়ার্ডকে ৬ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।‎ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৪ নম্বর ওয়ার্ড। ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান সংগ্রহ করে ৮ নম্বর ওয়ার্ড। দলের হয়ে তানিম ও রাতুল ১৬ রান করে করেন।‎জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে ৪ নম্বর ওয়ার্ড। ছনির ১৭, তানভীরের ১৬ ও রায়হানের ১৪ রানের কার্যকর ইনিংসে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ফলে ৬ উইকেটের জয় নিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় ৪ নম্বর ওয়ার্ড।‎ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজয়ী দলের ছনিকে ম্যান অব দ্য ফাইনাল এবং রানার্সআপ দলের তানিমকে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত করা হয়।‎খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার সেক্রেটারি ও আসন্ন বগুড়া সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক আ.স.ম. আব্দুল মালেক।‎বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শাফিক।‎অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মাহফুজ মোল্লা, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এরশাদুল বারী এরশাদ, মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি এনামুল হক রানা, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আব্দুল কুদ্দুস এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাহবুবুর রহমান রানা।
‎এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান, মহানগর শাখার যুব ও ক্রীড়া বিভাগের যুগ্ম সম্পাদক নামিরুল হক জার্জিস, নির্বাহী কমিটির সদস্য আবু সুফিয়ান পলাশ, মোকাম্মেল হোসেন, ফজলুল করিম বিপুল, দেলোয়ার হোসেন এবং টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মোস্তফা মোঘলসহ অন্যরা।‎অনুষ্ঠানের শেষপর্বে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দুই দলের প্রত্যেককে একটি করে খাসি পুরস্কার দেওয়া হয়।
যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুনঃ  রাজারহাটে শাহাদাত হোসেন লাল উদ্যোগে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল ম্যাচ শুভউদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST