PriyoKhobor-PNG
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎ধুনটে দুর্গাপূজার মণ্ডপে ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুহিনের আর্থিক সহায়তা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২০, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
| 28
Link Copied!
এম.এ‌ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার ধুনট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বড়ইতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের পূজামণ্ডপে নিজস্ব তফিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে তিনি এ সহযোগিতা প্রদান করেন।‎মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজল-এ-খুদা তুহিনের পক্ষে তাহার দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের বড়ইতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন এবং পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন নেতাকর্মীরা।পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে খোঁজ নেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।‎স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ধর্মীয় উৎসব কেবল একটি সম্প্রদায়ের আনন্দের উপলক্ষ নয়; বরং এটি সমাজের সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।‎
এ সময় উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন স্বপন, বিএনপি নেতা আব্দুল মালেক, মিষ্টার আলী, ফারুক আহমেদ ও আব্দুল মজিদ অপু।এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা তরিকুল ইসলাম, মিনারুল ইসলাম মিনার ও রাজু আহমেদ; ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আল আমিন সরকার ও আজিজুল হক; ওলামা দলের জাহিদ সরকার; শ্রমিক দলের হোসেন আলী এবং স্বেচ্ছাসেবক দলের বিটল সরকার।‎পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধের চর্চার মাধ্যমে এলাকার সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে।
‎
আরও পড়ুনঃ  নেত্রকোণায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতির ওপর হামলা,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST