PriyoKhobor-PNG
শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রাজারহাট কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত

Editor-2
এপ্রিল ১৫, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ
| 0
Link Copied!

 

 

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
তারিখ: ১৫-৪-২০২৬ ইং

কুড়িগ্রামের রাজারহাটের কানুরাম সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠান বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় শুরু হয়। পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়।

স্বাগত বক্তব্যের পর একে একে মাদ্রাসার শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিশেষ করে মাদ্রাসার সিনিয়র শিক্ষক তাঁর উপদেশমূলক বক্তৃতায় পরীক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত দিকনির্দেশনা দেন। বিদায়ী শিক্ষার্থীরা কৃতজ্ঞতা স্বীকার করে শিক্ষকদের জন্য দোয়া কামনা করেন। আবেগাপ্লুত কণ্ঠে তারা প্রতিষ্ঠানের ইতিহাস তুলে ধরেন এবং ছোট ভাই-বোনদের উদ্দেশ্যে ভালোভাবে পড়াশোনার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মোঃ ছাইফুল ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দীর্ঘ উপদেশমূলক বক্তব্যে পরীক্ষাকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে স্পষ্ট ধারণা দেন। পরীক্ষার সময় কোনো ধরনের অসদুপায় (কলকাঠি) থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেন তিনি। এছাড়া পরীক্ষাকেন্দ্রে ভয় না করে মনোযোগ দিয়ে উত্তর লেখা, সঠিকভাবে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করার পরামর্শ দেন। অভিভাবকদের উদ্দেশেও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এই প্রধান শিক্ষক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান উপদেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বর্তমান কমিটির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠানের সব শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও অভিভাবকবৃন্দ।

বিদায়ী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে সম্মাননা উপহার তুলে দেন। অন্যদিকে শিক্ষকমণ্ডলী পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ যেমন কলম, স্কেলসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

সবশেষে বিদায়ী দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে প্যারালাইড আব্দুল হামিদের-স্ত্রী-সহ দুই বছরের বন্দিজীবন, 'পথের আলোর" খাদ্যসহায়তা । 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST