PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

‎বগুড়া শেরপুরে একই রাতে স্কুল ও মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
| 26
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎বগুড়ার শেরপুরে একই রাতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় আশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয় ও মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ, ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।‎চোরেরা খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বৈদ্যুতিক ফ্যান, সততা স্টোরের নগদ টাকা নিয়ে গেছে। এ ছাড়া বিদ্যালয়ের একটি আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করে ফেলা হয়েছে। একই রাতে পাশের আশ্রম মন্দিরেও চুরির ঘটনা ঘটে। সেখান থেকে দানের টাকা, কাঁসার থালা-বাসন ও পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা।‎খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাতে বিদ্যালয়ে নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকায় চোরেরা সহজেই ভেতরে প্রবেশ করেছে। তারা বিদ্যালয়ের বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি আলমারি ভেঙে ফাইলপত্র এলোমেলো করে রেখে গেছে।‎বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী না থাকায় রাতের বেলায় নিরাপত্তাব্যবস্থা অনেকটাই দুর্বল। এর সুযোগ নিয়ে এর আগেও বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও মালামাল চুরির আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত নৈশপ্রহরী নিয়োগের পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা।‎স্থানীয় ইউপি সদস্য মুন্নাফ হোসেন বলেন, এলাকায় মাদকসেবীদের আনাগোনা রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে তাদের কেউ কেউ চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তিনি রাতে পুলিশের টহল বাড়ানো এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
‎একই রাতে বিদ্যালয় ও মন্দিরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।‎শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ  পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST