PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কয়রাকে একটি উন্নত আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: মাওলানা আবুল কালাম আজাদ এমপি

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
| 11
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রাকে একটি আধুনিক,মডেল, টেকসই ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। অবহেলিত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। শুক্রবার (১৬ই অক্টোবর) বিকাল ৪টায় কয়রা উপজেলা জামায়াত অফিসে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, কয়রা উপজেলার মানুষ দীর্ঘ দিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগ ও অবহেলিত জনপদ কয়রা মৌলিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা এই এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নদীভাঙ্গন রোধ এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। কয়রার মানুষের উন্নত চিকিৎসার জন্য উপজেলায় একটি মানসম্মত হাসপাতাল তৈরি করা হবে। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে কয়রাকে একটি মডেল ও উন্নয়নশীল উপজেলায় রূপান্তর করাই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। এছাড়াও জামায়াতে ইসলামীর স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ, তৃণমূলের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাড়ির পাশ থেকে মাটি খনন: বাধা দিলে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST