PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 17
Link Copied!

উজ্জ্বল, রায় নড়াইল:

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু। নড়াইলের গোবরা বাজারে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী, পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।
পুলিশ ও নিহতের সূত্রে জানা যায়, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামে রংয়ের কাজের উদ্দেশ্যে সহকর্মীর মোটরসাইকেল পেছনে উঠে রওনা হন।পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রাস্তার উপর সিটকে পড়েন ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বল, রায় নড়াইল।

আরও পড়ুনঃ  নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST