PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

খাজুরায় সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয় নববর্ষ উদযাপন নানা আয়োজনে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
এপ্রিল ১৪, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
| 0
Link Copied!

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজ, বাঘারপাড়া, যশোর-এ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান উদযাপন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহা: মীর কাশেম নববর্ষের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যের পর বৈশাখী শোভাযাত্রার শুভ উদ্বোধন করা হয়।

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও মনোমুগ্ধকর শোভাযাত্রা ক্যাম্পাস থেকে বের হয়ে খাজুরা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহা: মীর কাশেম বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আবু উবাইদা শিমু। ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন জনাব জয়নাল আবেদীন, জনাব মিনা আক্তার ও জনাব দীপ্তি রানী পাল।

শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত, সুশৃঙ্খল ও উপভোগ্য হয়ে ওঠে। সকলের অংশগ্রহণে একটি আনন্দঘন বৈশাখী পরিবেশ সৃষ্টি হয়, যা উপস্থিত সকলের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  যে ৭ সবজি ও ফল আপনার এখনই প্রয়োজন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST