PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে অনুমোদনহীন কীটনাশক বিক্রি: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। 
এপ্রিল ১৩, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
| 1
Link Copied!

রতন রায় :কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগারডাবড়ীহাট এলাকার ‘রিসা বীজ ভান্ডার’ থেকে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের ৬২৬টি অনুমোদনহীন বালাইনাশক উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। তদন্তে জানা যায়, কোম্পানিটির ৭৪টি পণ্য বাজারজাত করা হলেও সরকারি অনুমোদন রয়েছে মাত্র ৮টির—যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে কঠোর অভিযানেনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জানান, ভেজাল সার ও কীটনাশক বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, ‘এ ধরনের ভেজাল ও অনুমোদনহীন পণ্য ব্যবহারে কৃষকের আর্থিক ক্ষতি হয় এবং ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।’

ব্যবসায়ী ওয়াহেদুর রহমান বাবু জানান, তিনি রায়হান রাজু, শামসুজ্জামান বাবু ও সাইদুল ইসলামের মাধ্যমে এসব পণ্য সংগ্রহ করেছিলেন। অভিযানকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পাইকগাছায় উপজেলা প্রশাসন ও এসডিএফ এর উদ্যোগে নববর্ষ উদযাপন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST