PriyoKhobor-PNG
সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে অশ্লীল ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১১, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
| 13
Link Copied!

বগুড়া শেরপুরে অশ্লীল ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুর উপজেলায় এক কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মোঃ এরশাদ শিকদার (১৯)-এর সঙ্গে পরিচয়ের সূত্রে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ৯ ডিসেম্বর কৌশলে তাকে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করা হয়।

পরবর্তীতে ওই ভিডিও ব্যবহার করে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার ধারাবাহিকতায় চলতি বছরের ২৭ মার্চ সন্ধ্যার পর ভিকটিমের একটি ফেসবুক আইডিতে ভিডিওটি আপলোড করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভিকটিম ও তার পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়।

ঘটনার পর ভিকটিমের পরিবার শেরপুর থানায় মামলা দায়ের করে। মামলায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মোঃ এরশাদ শিকদার (১৯) ও মোছাঃ সুরাইয়া আক্তার (১৪)-কে গ্রেফতার করা হয়েছে। অপর এক অভিযুক্ত মোঃ কৌশিক পলাতক রয়েছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলামিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  খুলনার দিঘলিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST