PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১১, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
| 11
Link Copied!

মোঃ সোহেল রানা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ৬টি ইউনিয়ন, ১টি পৌরসভায় শুক্রবার বোধনের মধ্যে দিয়ে দেবীর নিদ্রা ভাঙার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় বড় পূজা দুর্গোৎসব আরম্ভ হতে চলেছে।আগামীকাল ১৬ই অক্টোবর শুক্রবারে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। শনিবার ও রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী, ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।সনাতন পঞ্জিকা মতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘটক (ঘোড়ায়) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আগমন করবেন। এবং দেবী পৃথিবী হতে স্বর্গালোকে বিদায় (গমন) করবেন নৌকা চড়ে।এবারে মোহনপুর উপজেলায় ২৪টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সকলে যেন পূজা উদযাপন করতে পারেন সে কারনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবায় আন্তরিক ভাবে পরিশ্রম করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

মহাদুর্গোৎসব উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার বলেন, এবারে মোহনপুরে ২৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও আইনি নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।মোহনপুর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মন্ডপের কমিটির সভাপতি সেক্রেটারি সাথে যোগাযোগ করা হচ্ছে। এবং গ্রামপুলিশ, আনসার ভিডিপি বাহিনী সকল মন্ডপে অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের মোবাইল টিম মন্দির গুলোতে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার মোকামতলায় ২ কেজি গাঁজাসহ আটক ২
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST