PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
এপ্রিল ১০, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ
| 3
Link Copied!

বগুড়া-নওগাঁ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

বগুড়ার কাহালু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফাহিমা বেগম (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বীর কেদার এলাকায় এবিসি পেপার মিলের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা বেগম আদমদিঘি উপজেলার মুরইল বাজার (পুষিন্দা) এলাকার বাসিন্দা এবং মোঃ রুবেল হোসেনের স্ত্রী।
জানা যায়, ফাহিমা বেগম তার স্বামীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে এবিসি পেপার মিলের সামনে পৌঁছালে মিলের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কাহালু থানা পুলিশের এসআই সুজল চন্দ্র আলী ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করেন।
স্থানীয়দের সহযোগিতায় নিহতের স্বামী মরদেহটি বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী বগুড়া সফর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST