PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৮, ২০২৬ ২:০২ অপরাহ্ণ
| 7
Link Copied!

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের খামতিয়র ও বদিপুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।​হাজি মোঃ নুরমিয়া মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।​সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খামতিয়র ও বদিপুর গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন মোঃনজরুল ইসলাম আবুতাহের আঃমান্নান মহরী আঃকালাম আনোয়ার হোসেন আজাদ মাষ্টার হাজি জয়নুল্লা ফারুক মিয়া রইছ মিয়া সেক্রেটারি সাজিদুর রহমান জনাব আলী আমির উদ্দিন মেম্বার ফরিদ মিয়া নুরুল হক মেম্বার মজিদ মিয়া আকবর আলী ,মেহেরাজ আলী শফিকুল ইসলাম, ইমান আলী, ইউসুব আলি, ফারুক মিয়া, সৈকত আলী কালাই মিয়া, সোওয়াব আলি, সফর আলি, ঈমান আলি, সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুনঃ  দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST