PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার গাবতলীতে চায়নিজ চাপাতিসহ যুবক আটক, পুলিশের কাছে সোপর্দ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ
| 23
Link Copied!

‎ এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ঘোরাফেরার অভিযোগে জোবায়ের হোসেন মিরাজ (২০) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে একটি চায়নিজ চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে তাঁকে উদ্ধার করা অস্ত্রসহ গাবতলী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বাইগুনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার বিরোধকে কেন্দ্র করে একই উপজেলার এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মিরাজ অস্ত্রসহ এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। একপর্যায়ে তাঁকে বাইগুনী বাজার এলাকায় আটক করেন তাঁরা। এ সময় তাঁর কাছে একটি চায়নিজ চাপাতি পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
‎খবর পেয়ে গাবতলী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজন আটক যুবককে এর চাপাতিসহ পুলিশের কাছে হস্তান্তর করেন।
‎আটক জোবায়ের হোসেন মিরাজ বর্তমানে গাবতলী থানা পুলিশের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
‎তবে এ ঘটনায় কথিত হত্যার পরিকল্পনা, পূর্বশত্রুতার বিরোধ এবং উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য জানা যাবে।

আরও পড়ুনঃ  শার্শায় পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক-১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST