PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৮, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
| 2
Link Copied!

নীলফামারী প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ এলাকার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আমিনুর রহমান।এক শুভেচ্ছা বার্তায় মোঃ আমিনুর রহমান বলেন, “বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির দেশ। ধর্ম ও বর্ণ নির্বিশেষে এই দেশ সকল মানুষের এক নিরাপদ আবাসভূমি। এখানে সকল ধর্মের মানুষ দীর্ঘকাল ধরে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে পালন করে আসছে।”তিনি আরও বলেন, সম্প্রীতির এই সুদৃঢ় বন্ধন অটুট রেখে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে০৮ নম্বর ঝুনাগাছচাপানী ইউনিয়নের সকল হিন্দু ধর্মাবলম্বী নাগরিকের সার্বিক শান্তি, কল্যাণ, উত্তরোত্তর সমৃদ্ধি ও আনন্দময় ভবিষ্যৎ কামনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান।

আরও পড়ুনঃ  বেলাবোতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST