PriyoKhobor-PNG
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

নওগাঁয় স্বামী পরিতাক্তা বৃদ্ধাকে সম্পদের লোভে হত্যা, গ্রেফতার-৫

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২১, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
| 24
Link Copied!

এস এ বিপ্লব, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর ধামইরহাটে সম্পদ ও স্বর্ণালংকারের লোভ এবং নানাবিধ বিরোধের জেরে বড় বোন হালিমা বেগমকে হত্যার অভিযোগে ছোট ভাই ও ভাবীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।ক্লুলেস এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সকালে ধামইরহাটের ছিলিমপুর (তালবোনা) গ্রামের বাঁশঝাড়সংলগ্ন ধানখেতের আইল থেকে ৬৫ বছর বয়সী হালিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সে সময় উপস্থিত সবার নজরে আসে যে, তার এক কানের লতি কাটা ও অন্য কানের লতি ছেঁড়া।ঘটনার পরবর্তীতে একটি হত্যা মামলা হওয়ায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল তদন্ত শুরু করেন। তদন্ত পরবর্তী অভিযান চালিয়ে প্রথমে নিহতের ছোট ভাই মজনু রহমান ও তাঁর স্ত্রী হোসনে আরাকে গ্রেফতার করা হয় এবং পরে রবিউল ইসলাম, হামিদুর রহমান ও মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে পুলিশের তথ্যানুযায়ী জানা যায়, আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবং নিহতের স্বর্ণালংকার, গবাদিপশু ও হাঁস-মুরগির প্রতি লোভ, সম্পত্তিসংক্রান্ত বিরোধ এবং মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে নিতের সঙ্গে বিরোধ চলছিল।ঘটনার আগের রাতে হালিমাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ বাঁশঝাড়ের পাশে ফেলে রাখা হয় বলে পুলিশের দাবি।গ্রেফতারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি ও ওড়নাও জব্দ করা হয়েছে।এ হত্যাকন্ডের ঘটনায় জড়িত অন্য কোনো তথ্য বা আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সদা তৎপর বলে জানান নওগাঁ জেলা পুলিশ

আরও পড়ুনঃ  টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST