PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শায় পুলিশি অভিযানে ইয়াবাসহ আটক-১

দৈনিক গণআওয়াজ
জুলাই ৪, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ
| 61
Link Copied!

মেহেদি হাসান, শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা সহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) সকাল ৮.৩০ মিনিটে শার্শা সদর ইউনিয়নের কাজীরবেড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বনি কাজীরবেড় গ্রামের লিয়াকত আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কে গোপন সংবাদ পেয়ে শার্শা থানার এসআই (নিঃ) চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম কাজীরবেড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একপর্যায়ে অভিযুক্তের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। পরবর্তীতে শরীর তল্লাশি করে তার হেফাজতে থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামীকে থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।তিনি আরও জানান জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় ৭৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ‎শিবগঞ্জে র‌্যাব-১২-এর মাদকবিরোধী অভিযান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST