PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকুরাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মহসিন তালুকদারকে ঘিরে ভোটারদের আগ্রহ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:০৪ পূর্বাহ্ণ
| 21
Link Copied!

আল-মামুন খান, স্টাফ রিপোর্টার:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা ৩ নম্বর পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. মহসিন তালুকদারের প্রার্থিতা নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সাধারণ ভোটারের দাবি, তারা আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মহসিন তালুকদারকে দেখতে চান।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মহসিন তালুকদার দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেছেন। তাদের ভাষ্য, তিনি ভদ্র, সহজ-সরল এবং সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারেন।স্থানীয়দের মতে, একসময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় নিজ উপজেলায় চাকরিরত অবস্থায় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে কাজ করার সময় তিনি স্থানীয়দের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। সেই সময় থেকেই অনেকে তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করে আসছেন বলে স্থানীয়দের দাবি।তবে চাকরিরত থাকায় তখন নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। বর্তমানে চাকরি থেকে অবসর নেওয়ার পর স্থানীয়দের একটি অংশ তাকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য উৎসাহিত করছেন।

এ বিষয়ে মো. মহসিন তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, “জনগণের চাওয়াই আমার চাওয়া। জনগণ যেহেতু বিভিন্ন সময়ে আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন, আমিও জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।”তিনি আরও বলেন, “আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করব। পাইকুরাটি ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট, মাদক ও জুয়ামুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।”স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের সময় ঘনিয়ে এলে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা আরও বাড়তে পারে। তবে শেষ পর্যন্ত নির্বাচনে কারা প্রার্থী হচ্ছেন এবং ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই।

আরও পড়ুনঃ  রুপপুর ইউনিয়নে আফরোজা আক্তার শোভা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST