PriyoKhobor-PNG
রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ার গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লার নির্বাচনী ইশতেহার ঘোষণা

দৈনিক গণআওয়াজ
জুন ১২, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
| 29
Link Copied!

দিঘলিয়া প্রতিনিধি:

আসন্ন গাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বিল্লাল মোল্লা তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি এ ইশতেহার প্রকাশ করেন।

 

ইশতেহারে তিনি বলেন, নির্বাচিত হলে গাজিরহাট ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত এবং জনবান্ধব ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি জনগণের মৌলিক সেবাগুলোকে আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ গ্রহণ করবেন।

মো. বিল্লাল মোল্লা তাঁর ইশতেহারে যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে রয়েছে— রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সম্প্রসারণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক ও মৎস্যজীবীদের সহায়তা বৃদ্ধি, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন।

 

তিনি আরও বলেন, ইউনিয়নের সকল নাগরিকের জন্য চেয়ারম্যানের কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে। জনগণের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি সেবাগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।

 

নির্বাচনী ইশতেহারে মো. বিল্লাল মোল্লা ইউনিয়নবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে গাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন পেলে একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ গাজিরহাট ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

 

ইশতেহার ঘোষণার পর স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে গাজিরহাটকে একটি মডেল ইউনিয়নে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  প্রতিবিল্পবের পদধ্বনি!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST