PriyoKhobor-PNG
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৮, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ণ
| 8
Link Copied!

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা মদন উপজেলার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নবাসীসহ সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

একই সঙ্গে গুজব ও অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য সবার প্রতি আহ্বান জানান।শুভেচ্ছা বার্তায় মোঃ কামরুল হাসান সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে সবাই মিলে একটি শান্তিপূর্ণ সুন্দর ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। দাঙ্গা, হাঙ্গামা, অসামাজিক কার্য্যকলাপ বন্ধে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে তিনি ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

আরও পড়ুনঃ  বগুড়া শাজাহানপুরে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST