PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

যশোরে বিএনপি অফিস পোড়ানো মামলার আসামি টিপু সুলতান আটক

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
| 83
Link Copied!

এস আর নিরব, যশোরঃ

যশোরে বিএনপির পাটি অফিস পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তিনি পূর্বে সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, আটক টিপু সুলতান বিশ্বাস সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ইলিয়াস হোসেন জানান, টিপু সুলতান বিশ্বাস বিএনপি অফিস পোড়ানো মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে। এছাড়া স্থানীয়ভাবে টিপু সুলতান বিশ্বাস আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

আরও পড়ুনঃ  ‎যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা: বগুড়া শেরপুরে স্বামী-শ্বশুর গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST