PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
| 118
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

মঙ্গলবার (০৫ মে ২০২৬) দুপচাঁচিয়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল অংশগ্রহণ করে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ রুবেল প্রামাণিক (৩০), মোঃ আব্দুল জলিল (৬১), মোঃ আব্দুল মতিন (২৭) এবং মোঃ শফিকুল ইসলাম (২৫)। তারা সবাই দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে ৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া দুইজনকে ৫০০ টাকা এবং অপর দুইজনকে ১,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, জেলায় মাদকের বড় সরবরাহকারী ও পাইকারি বিক্রেতারা অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  চেক জালিয়াতি মামলায় প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর ১ বছর কারাদণ্ড ১২ লক্ষ টাকা জরিমানা।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST