বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বাদ জোহর মহাস্থান মাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লিরা অংশ নেন।দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, শফিকুল ইসলাম, জিন্নাতুল ইসলাম, ফারুক আহমেদ, ডা. রবিউল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, আনিছার রহমান, সাহাদাত হোসেন, আব্দুল করিম, রফিকুল ইসলাম, মোনছের আলী ভোলা, পুটু মিয়া, জাকির হোসেন, আব্দুল ফকির, আজাহার আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এ ছাড়া শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা শাফিকুর রহমান জনি, মোকারম হোসেন ঝিনু, হোসেন আলী, মিল্টন হোসাইন, রেজাউল করিম রেজা, সিরাজুল ইসলাম, সুমন মিয়া, মাহফুজার রহমান, রিয়াদুল হাসান রিয়াদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, সহ-দপ্তর সম্পাদক হাবীবে মিল্লাত, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুছ, নিরব হাসান, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, এমএ ফুয়াদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শেষে মহাস্থান মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তারেক রহমানসহ দেশের মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।