PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ৫৩ বিজিবি। গত ২১ মে রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের আশরাফ মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত দোকান তল্লাশি করে এসব মাদক উদ্ধার করে।​ভারতীয় মদ ৭ বোতল
​এস্কাফ সিরাপ ৫১০ বোতল​ গাঁজা ৫০০ গ্রাম ​ইয়াবা ট্যাবলেট ৮০ পিস
​উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। আইনি প্রক্রিয়া শেষে এগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

​৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর। চলতি বছরে এই ব্যাটালিয়ন এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে। আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সীমান্তের দুর্গম ও নদীপথে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST