PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জজ কোর্টের সামনে দুই আইনজীবীর ওপর হামলা, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৩, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
| 21
Link Copied!

নজরুল ইসলাম,গাজীপুর :

গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) গাজীপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ৯ আগস্ট বিকেল ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে জজ কোর্টের সামনের সড়কে অতর্কিত হামলার শিকার হন দুই আইনজীবী। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হেলমেট দিয়ে হত্যার উদ্দেশ্যে এজিপি অ্যাডভোকেট রুহুল আমিনের মাথা ও চোখ লক্ষ্য করে আঘাত করেন। তাকে রক্ষা করতে গিয়ে অ্যাডভোকেট মাহীন হাসান শুভও আহত হন।

পরে স্থানীয় আইনজীবী ও জনতা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

https://www.facebook.com/share/1DQ3fRWor7/

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার পর উপস্থিত আইনজীবী ও স্থানীয় জনতা কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও পরে অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেওয়া হয়।

চিকিৎসা শেষে অ্যাডভোকেট রুহুল আমিন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নম্বর ১০২১/২০২৬ দায়ের করেন। শুনানি শেষে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সংবাদ সম্মেলনে আইনজীবীরা আরও অভিযোগ করেন, মামলা দায়েরের পর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের জীবননাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আদালতের জারি করা পরোয়ানা দ্রুত কার্যকর করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং বাদী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, বিচার বিভাগের প্রতি তাদের আস্থা রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এজিপি অ্যাডভোকেট রুহুল আমিন ছাড়াও গাজীপুর জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট মোজাম্মেল, অ্যাডভোকেট কামরুল হাসান রাসেল, অ্যাডভোকেট আল আমিন ইসলাম আশিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট ওলিউল ইসলাম টুটুল ও অ্যাডভোকেট আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নামাজে সাহু সিজদার পর ভুল হলে যা করবেন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST