PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

দিঘলিয়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু।

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৬, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
| 31
Link Copied!

এস.এম.শামীম, দিঘলিয়া,খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মোঃ জামাল হোসেন (৫০) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার দেযাড়া-দৌলতপুর খেয়াঘাটের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।নিহত জামাল হোসেন খানজাহান আলী থানা এলাকার জাবদিপুর গ্রামের শরীয়তুল্লাহ হাওলাদারের ছেলে।

জানা গেছে, দেযাড়া গ্রামের মোঃ জিয়াউদ্দিন মিল্টনের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় রড মিস্ত্রি জামাল হোসেন অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রয়েছে।

দিঘলিয়া থানা পুলিশ ঘটনাটি অবগত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বগুড়া মোকামতলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST