PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া মোকামতলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে অভিভাবক সমাবেশ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
| 11
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, ফলাফল উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষার্থীদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান, শিক্ষক-অভিভাবকের মধ্যে কার্যকর সমন্বয় ও নিয়মিত যোগাযোগ, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিনুর ইসলাম। তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পাশাপাশি তার নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।সমাবেশে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নবী নাজমুল হুদা তালুকদার এবং শিক্ষক মীকাঈল মীর, জিয়াউল করিম, পলাশ, মিজানুর রহমান, শহীদ জোহা খোকন, আব্দুল্লাহ আল মামুন ও উম্মে সালমা।এ ছাড়া অভিভাবকদের মধ্যে রেজাউল, সেলিনা, রুবি, সাইফুল ও মমতাসহ অনেকে আলোচনায় অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিবিড় যোগাযোগ এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি তাদের সম্ভাবনাকে আরও বিকশিত করার সুযোগ তৈরি হয়।সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, পরীক্ষার ফলাফল ভালো করা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুনঃ  কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST