PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক-কর্মচারী পেল কল্যাণ ট্রাস্টের অর্থ 

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
| 9
Link Copied!

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধিঃ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইএফটি ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দেশের ৬৪ জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

শনিবার (১৫ আগস্ট) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার মতো পটুয়াখালীতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হয়।

এ কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ১ লাখ ২৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছেন। এর মধ্যে পটুয়াখালী জেলার ৫৩৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় রয়েছেন।

পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইএফটি ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের হিসাবে অর্থ পৌঁছে দেওয়ায় এ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অর্থ দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। #

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম রাজারহাটে কৃষিতে নতুন প্রযুক্তি টেকসই নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST