PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

দৈনিক গণআওয়াজ
আগস্ট ১৫, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
| 11
Link Copied!

মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধিঃ

 

নানান কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালীতে সাবেক তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া’র ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।

১৫ আগস্ট শনিবার সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে পবিত্র কুরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনু, পৌর বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন মসজিদ-মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীতে বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালন করা হয়। #

আরও পড়ুনঃ  সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের ৭ জন শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মধ্যাহ্নভোজ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST